
মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: জিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাচারকারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে আনার চেষ্টা করলে বিজিবির টহলদল ২৬২ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় গরু, ৬০ কেজি জিরা, ৩৬০ পিস সুপারি এবং ৯৩,৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
১৭ আগস্ট রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির পরিচালনায় এসব অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকার অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।
অভিযানকালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, “শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক। মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”




