sliderস্থানিয়

রাঙামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আইডিএফের র‌্যালি

রাংগামাটি প্রতিনিধি : প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)-এর রাঙামাটি এরিয়া অফিসের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় র‌্যালিটি কাঠালতলী আইডিএফ কার্যালয় চত্বর থেকে শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এটি পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন আইডিএফ রাঙামাটি এরিয়া ম্যানেজার সফিউল বশর, রাঙামাটি শাখা ব্যবস্থাপক মোঃ সবুজ, বনরূপা শাখা ব্যবস্থাপক মোঃ নিয়াজুল ইসলাম, সমৃদ্ধি কো-অর্ডিনেটর মোঃ নুরুল আলম, সহকারী কো-অর্ডিনেটর রমিতা তঞ্চঙ্গ্যাসহ এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তারা। সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন রেইজ কর্মকর্তা দেবব্রত ঘোষ।

দিবসটি ঘিরে আয়োজিত এ র‌্যালি শহরের পরিবেশে এক উৎসবমুখর আবহ তৈরি করে এবং তরুণ সমাজের মধ্যে প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নের বার্তা ছড়িয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button