অপরাধশিরোনাম

মাদক পাচারের অন্যতম রুট ভারত

মাদক উৎপাদনের অন্যতম ঘাঁটি পাকিস্তান ৷ আর ভারতের মাটি হল মাদক পাচারের অন্যতম রুট ৷সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে পেশ করা এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে৷ রিপোর্টে ভারত ও পাকিস্তান ছাড়াও আরও ২০ টি দেশের নাম রয়েছে৷ বিশেষ করে বলিভিয়া, ভেনেজুয়েলার মতো দেশগুলো থেকে সবচেয়ে বেশি মাদক গোটা বিশ্বে ছড়িয়ে পরে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন৷
বিগত এক বছরেরও বেশি সময় ধরে একাধিক প্রচার অভিযান চালিয়েও বলিভিয়া, মায়ানমার ও ভেনেজুয়েলার মতো দেশে মাদক উৎপাদন ও বিভিন্ন দেশে মাদক পাচার বন্ধ করা সম্ভব হয়নি বলে মার্কিন রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ এর জন্য সংশ্লিষ্ট দেশের সরকারের উদাসীনতাকেই দায়ী করেছে ওবামার সরকার৷ তবে রিপোর্টে ভারত, পাকিস্তান ও আফগানিস্থানের কথাও উল্লেখ করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, এশিয়ার এই সকল দেশের নাগরিকদের মধ্যে মাদক সেবনের প্রবণতা বাড়ছে৷ এমনকি উৎপাদনও আগের থেকে বেড়েছে অনেক৷তবে কলম্বিয়া ও মেক্সিকোর দেশেও মাদক উৎপাদন ও পাচারের ব্যপকতা সাংঘাতিক৷ এবং তাও যথেষ্টই উদ্বেগজনক৷
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দাবি করেছেন, মাদক সেবন কীভাবে দূর করা যায় তা নিয়ে আন্তর্জাতিক স্তরে আলাপ আলোচনা চলছে৷ খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি তিনি আরও বলেন, বিজ্ঞানীরা যে তথ্য দিচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক ৷ আর তাই বিশ্বজুড়ে মাদক বিরোধী অভিযান চলবেই ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button