sliderস্থানিয়

কিংবদন্তি চলচ্চিত্রকার হীরালাল সেন জন্মদিনের আলোচনা সভা

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “চলচ্চিত্রের শিল্পরথে মানবতার গান করি,বহুত্ববাদী সমাজ গড়ি” এই স্লোগান নিয়ে আজ সকালে মানিকগঞ্জ পৌরসভাধীন বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন এর ১৫৯ তম জন্মদিনে ফুলের জলসায় শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সহসভাপতি অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ,কবি জয়নাল আবেদীন,অধ্যাপক সুভাষ চক্রবর্তী, ডাঃ ভজন কৃষ্ণ বনিক,কবি আল মুজাহিদ,শিক্ষক সমিতির সাবেক সভাপতি মীর্জা ইস্কান্দার প্রমুখ।

বক্তারা বলেন আমরা গর্বিত যে আজ থেকে দেড়শত বছরেরও আগে আমাদের মানিকগঞ্জের বকজুরীর মাটিতে উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন জন্মগ্রহণ করেন। তাঁর মামাতো ভাই আচার্য দীনেশচন্দ্র সেনও এই মাটির কাদাজলে খেলা করেছেন। তাঁরা দুজনেই বিশ্বসাহিত্য ও সংস্কৃতির ভান্ডারে অমূল্য মনিমুক্তা রেখে গেছেন। অন্ধকার যুগে চলচ্চিত্রের আলল নিয়ে আঁধার দূর করে নতুন প্রজন্মের মাঝে আলো ছড়িয়েছেন। সেই আলোর পথ ধরেই আমরা একটা বহুত্ববাদী সমাজ বিনির্মান করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button