জাতীয়শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬০ কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরে ফেরতা মানুষদের।
বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত যানবাহন ধীরগতিতে চললেও রাত সাড়ে ১০টার পর থেকে এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে যানজট ভয়াবহ আকার নিয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ৬০ কিলোমিটার যানজটের কারণে নাজেহাল হয়ে পড়েছেন যাত্রীরা।
পরিবহন শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, যানজটের অন্যতম কারণ হচ্ছে উত্তরাঞ্চলের ২২টি জেলার যানবাহন এখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করছে।
যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা ও থানা পুলিশ, র‌্যাব, আনসার, জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button