
নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিক,সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) স্বপন কুমার সরকার,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ,সমাজ সেবা কর্মকর্তা মো.মঞ্জুরুল ইসলাম,সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আরিফুর রহমান,সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো.মহিবুর রহমান,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:সাজেদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.সাদিয়া রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম. আব্দুল হানান,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিংগাইর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ.আব্দুস ছালেক, প্রতিবন্ধি কর্মকর্তা জিএম মামুনুর রশিদসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।
মাসিক এ আইনশৃঙ্খলা সভায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনার রোধ, পৌরবাজারে রাস্তার ওপর অবৈধ দোকান উচ্ছেদ,মাদক উদ্ধার,উচ্চ শব্দে কিশোর গ্যাংদের মোটরসাইকেল চালানো রোধ,চুরি ও ছিনতাই নিয়ন্ত্রন,কিশোর গ্যাং নির্মূল,সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রবিবার ও বৃহস্পতিবার হাট বসানো বন্ধ এবং মাঠের দক্ষিনপাশে অবৈধ চায়ের দোকান উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।




