sliderস্থানিয়

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করতে ১১ সদস্যের একটি অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলা প্রশাসককে পদাধিকারবলে চেয়ারম্যান, মো. মোস্তাফিজার রহমানকে ভাইস চেয়ারম্যান এবং ড. আতিক মোজাহিদকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

গত মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এনডিসি মহাসচিব ড. কাবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে গঠিত এই অ্যাডহক কমিটি আগামী তিন মাস— অর্থাৎ ৩ জুন থেকে ২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ৭(৪) ধারা অনুসারে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, মো. শফিকুল ইসলাম বেবু, মাওলানা আব্দুল মতিন ফারুকী, মাওলানা নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম হায়দার, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মো. মুকুল মিয়া এবং মো. আব্দুল আজিজ নাহিদ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই অ্যাডহক কমিটিকে মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের ৯বি (৩) ধারা অনুসারে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button