sliderস্থানিয়

সিংগাইরে ট্রাক-বাস সংঘর্ষে চালক নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক : হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

শুক্রবার(২০ জুন) সকাল ৯ টার দিকে ওই সড়কের কাশিমনগর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক ড্রাইভার ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৯)।

আহতরা হলেন,ট্রাকের হেলপার একই এলাকার আব্দুর রশিদের ছেলে রতন(৩০),বাসের যাত্রী মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোলগারামপুর গ্রামের শুশি মন্ডলের পুত্র প্রকাশ মন্ডল(২৭), মানিকগঞ্জ সদর থানার বাখেয়া গ্রামের রাইসুদ্দিনের পুত্র মিনার(৫৫), সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামের ফরহাদের পুত্র মাসুদ (২৫) ও ধল্লা ইউনিয়নের ধল্লা গ্রামের খোরশেদের পুত্র আনোয়ার (২৬)।

স্থানীয় সূত্রে জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী শুকতারা সার্ভিসের একটি বাস সিংগাইর পৌরসভার কাশিমনগর নামক স্থানে পৌঁছালে মানিকগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার মারাত্মক আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যেককে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button