slider

আমিনুল হকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীর পল্লবী থানার ২নং ওয়ার্ডের বেগুন টিলা নতুন ক্যাম্পে ঢাকা ১৬ আসনে বিএনপি’র প্রার্থী আমিনুল হকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল।

লিফলেট বিতরনের সময় স্বেচ্ছাসেবক নেতারা বিএনপি’র ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ভোটারদের মাঝে তুলে ধরেন, তারা বলেন দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের কারণে জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে পারেন নাই, তাই আগামী সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে আমিনুল হক ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নে সহযোগিতা করতে পাশে থাকবেন।
তারা আরো বলেন ১৬ আসনে বিএনপি’র প্রার্থী আমিনুল ভাই আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবেন। আপনাদের যেকোনো সমস্যা তার কাছে গিয়ে বলতে পারবেন, তার দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে।
এ সময় তারা বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চান।

পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের ২য় দিনের লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুদুর রহমান খান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম জহিরুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম,২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম, পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের নেতা সানজিম, জাহিদ হোসেন সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button