
রতন রায়হান,রংপুর প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল হারাগাছ থানাধীন মেনাজ বাজার, বান্দের পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সোমবার (১৬ জুন) রাত ১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক অশোক কুমার চৌহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে ১০৭ বোতল ‘Eskuf’ সিরাপ, ৮টি পূর্ণ বোতল ও ২টি অর্ধপূর্ণ বোতল ফেনসিডিল, মাদকের ৬টি খালি বোতল, নগদ ৩,৭২৮ টাকা এবং একটি দেশীয় তৈরি ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয় ৪ জনকে। গ্রেফতারকৃতরা হলেন ১) মেহেদী হাসান লাভলু (৩০), পূর্বে একাধিক মাদক মামলার আসামি, ২) মোঃ রিয়াজ বাবু (২৪), ৩) মোঃ বিপুল (৩০), ৪) মোঃ ওমর ফারুক (১৯)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, শান্তিপ্রিয় নাগরিকদের সার্বিক সহযোগিতায় তারা পেশাদারিত্বের সাথে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জনসাধারণের আন্তরিক সহায়তা কামনা করেছে পুলিশ প্রশাসন।




