sliderস্থানিয়

যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়ায়, তবে নেই ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি: পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফিরতি পথে পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরছেন মানুষ।

আজ শনিবার ১৪ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে প্রাইভেটকার, মাইক্রোবাস,ছোট গাড়ি ও যাত্রীবাহী বাসের চাপ বাড়তে থাকে। লঞ্চেও যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ঢাকামুখী যাত্রীরা জানান, এবার লম্বা ছুটির কারণে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করে স্বস্তিতে ঢাকা ফিরছি। যে কারণে রাস্তায় কোনো ভোগান্তি নেই।

ফরিদপুর থেকে স্বামীর সঙ্গে সাভারে যাচ্ছেন সাদিয়া। তিনি বলেন, ফরিদপুর থেকে ভেঙে ভেঙে কয়েকটি গাড়িতে ঘাট পর্যন্ত আসছি। গরমে অবস্থা খারাপ। ফেরিতে অনেক বেশি লোক, গরমও বেশি।

কুষ্টিয়া থেকে গাজীপুর যাওয়া যাত্রী ইমরান হোসেন বলেন, দৌলতদিয়া ঘাটে যানজট পাইনি। পরিবারের সঙ্গে ঈদ করে কর্মস্থলে ফিরছি। লম্বা ছুটির কারণে সবাই শান্তি মতো ঢাকা ফিরছে।

সাব্বির হোসেন বলেন, রাস্তায় কোনো ভোগান্তি নেই। এ বছর বাড়ি যাওয়ার সময় খুব কষ্ট হলেও ফেরার পথে স্বস্তি রয়েছে। পাটুরিয়া লঞ্চ ঘাট পরিচালক পান্নালাল নন্দী বলেন, দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ আগের চেয়ে বেড়েছে।

পাটুরিয়া দৌলতদিয়া রুটে ১৮টি আর আরিচা কাজিরহাট রুটে ১৫টি লঞ্চ চলাচল করছে। নির্বিঘ্নে যাত্রী পারাপারে পুরোপুরি প্রস্তুত রয়েছি।

বিআইডব্লিউটিসি উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সালাম বলেন, পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৭ ফেরি চলাচল করছে। আর আরিচা-কাজিরহাট নৌরুটে ছয়টি ফেরি চলাচল করছে। যাত্রীদের স্বাভাবিক চাপ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button