ফেনীতে আ.লীগ নেতার নামে হত্যা মামলা : সাংসদের হস্তক্ষেপ কামনা

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ২০দিন পর উপজেলা আওয়ামীলীগের সদস্য ইব্রাহিম খলিল সহ ৫জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর এফআইআরের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (০৩মে) এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল দাবী করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টোর ইন্ধনে তাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্যেশ্য প্রনোদিত ভাবে এই মামলায় আসামী করা হয়েছে, বিগত ইউপি নির্বাচনে প্রার্থী থাকায় এবং তার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়েই মূলত ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ঘটনায় ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপ কামনা করেছেন ইব্রাহিম খলিল।
এই বিষয়ে চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টোর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, খলিল ভাই আমাদের দলের লোক তার বিরুদ্ধে মামলার ঘটনায় আমি সমব্যদনা প্রকাশ করেছি, যে কোন বিষয়ে আমি খলিল ভাই কে সহযোগিতা করবো।




