
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাস্থ ভেলাবাদ (রাহেলা বটতলা হতে শেখ রাসেল স্টেডিয়াম) পর্যন্ত ১ কি.মি.রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে প্রহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এমনটি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ শিক্ষার্থীবৃন্দ।
সরেজমিনে গিয়ে তদারকি করে দেখা গেছে, পিচ ঢালাইয়ের রাস্তা ভেঙে কিছু জায়গা ধ্বসে গেছে, এমনকি মাঝে মধ্যে গাড়ি খাদে পড়েছে এমনটি মন্তব্য করেন অত্র এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সহ শিক্ষার্থী এবং এলাকাবাসী।
অত্র এলাকার বাসীর একটাই জোরদার দাবি, অতিদ্রুত দূর্ভোগ নিরাসনের জন্য রাস্তা সংস্কার সময়ের দাবি এবং অতি জরুরি হয়ে দাড়িয়ে।
বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া জোরদার দাবি জানান।
এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষ সাংবাদিকদের মুঠোফোনে জানান, এ বিষয়ে আমরা অবজ্ঞত আছি,রাস্তা সংস্কারের কার্যক্রম প্রস্তাবি।প্রস্তাবিত হলে দ্রুত কাজটি ধরার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।




