
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,”পার্টনার ফিল্ড ইস্কুল কংগ্রেস কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফারমেশান নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার ফিল্ড স্কুলকংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা উপজেলা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলামের সভাপতিতে এবং লোহাজুড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ওসমান গনি, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আজহার মামুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা হ্যাচারি কর্মকর্তা মঞ্জুরুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সাবেরী, মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, কটিয়াদী পৌর উপসহকারী কৃষি অফিসার মোঃ মাইনুল ইসলাম এবং উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক ও কৃষানিগণ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



