Uncategorized

৩৩ বছর পর জয় পেল ব্রাজিল

৩৩টি বছরে সেখানে কোনো জয় পায়নি তারকাখচিত দল ব্রাজিল। কিন্তু সেখানে সফলতা দেখালো নেইমারের দলটি। নিজে গোল করে ও করিয়ে দলকে এনে দিলেন ৩-০ গোলের দুর্দান্ত এক জয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু, এখানে মানিয়ে নেওয়া কঠিন, নিঃশ্বাসে সমস্যা হয়, বলও যেন বাতাসে স্বাভাবিক গতিতে যায় না- এমনই একটি জটিল পরিস্থিতির কারণে ইকুয়েডরে গত ৩৩টি বছর কোনো জয় পায়নি ব্রাজিল। কিন্তু সেই অঙ্কটাই পাল্টে দিলো নেইমারের ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের এক গুরুত্বপূর্ণ খেলায় স্বাগতিকদের বিরুদ্ধেই।
বৃহস্পতিবার রাতে প্রথমার্ধে কোন দলই নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। সময়ের অন্যতম সেরা তারকা নেইমারসহ ব্রাজিলের কেউই এই অর্ধে নিজেকে মেলে ধরতে পারেনি। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
৭১ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচের জটটা নেইমারই প্রথম খুললেন। পেনাল্টি থেকে এগিয়ে দিলেন দলকে। বাকিটা সময় অবশ্য ম্যাচের নায়ক হয়ে গেলেন ব্রাজিলের নতুন তারকা গ্যাব্রিয়েল জেসুস। ৮৭ মিনিটে মার্সেলোর একেবারে সীমান্ত থেকে করা ব্যাকপাসে অদ্ভুত এক ফ্লিক করে বল পাঠালেন জালে। এরপর যোগ করা সময়ে বক্সের মাথা থেকে দারুণ এক শটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করলেন এবার ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আর নতুন কোচ তিতের অধীনে ব্রাজিলের শুরুটাও হল দুর্দান্ত।
ব্রাজিলের জন্য এই জয়টা ভীষণ দরকার ছিল। পয়েন্ট টেবিলের ছয়ে পড়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখান থেকে ড্র নিয়ে ফিরলেও তাদের জন্য সমীকরণ আরও জটিল হয়ে উঠত, সন্দেহ নেই। ব্রাজিল পুরো তিন পয়েন্ট নিয়েই ফিরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button