ভারতীয় বোলারদের ওপর ‘ক্যারিবীয় ঝড়’

ঝড়, তাণ্ডব-কোন শব্দই যথেষ্ট নয় এই ব্যাটিং উৎসবকে প্রকাশের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শনিবার ক্যারিবীয় বোলারদের হাতে রীতিমত নাস্তানুবাদ হয়েছেন ভারতীয় বোলারা। নিরপেক্ষ ভেন্যুতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এদিন আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৫ রান সংগ্র করেছে কার্লোস ব্রাথওয়েটের দল। টি টোয়েন্টি ইতিহাসের তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর এটি।
ব্যাটিং উৎসবে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের দুই ওপেনার। ৪৯ বলে ১০০ রানের ঝড়ো ইনিং খেলেছেন এভিন লুইস। ক্যারিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি। ৫ চার ও ৯ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন ক্রিস গেইলকে আদর্শ মানা সেন্ট কিটসের এই যুবক।
আরেক ওপেনার জনসন চার্লসও ছিলেন বিধ্বংসী। মাত্র ৩৩ বলে করেছেন ৭৯ রান। এ দুজনের ওপেনিং জুটিতে ৯ দশমিক ৩ ওভারে ১২৬ রান তোলে ক্যারিবীয়রা।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে ছিলেন অফ স্পিনার রবিচন্দন অশ্বিন। ৪ ওভারে কোন উইকেট ছাড়াই ৯ গড়ে দিয়েছেন ৩৬ রান। জাসপ্রিট বুমরাহ ৪৭ রানে নিয়েছেন ২ উইকেট। স্টুয়ার্ট বিনির এক ওভারে ৫টি ছক্কাসহ ৩২ রান নিয়েছেন এভিন লুইস।




