sliderস্থানিয়

মানিকগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আলোচনা সভা

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ:বিশ্বকে আমরা জানি,তার কারন বিশ্বে সত্যের আবির্ভাব। বিশ্বে আমাদের তৃপ্তি, তার কারণ বিশ্ব আনন্দের প্রকাশ।

আজ বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সহকারী পুলিশ সুপার আল মামুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুন।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন মানিকগঞ্জ হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী ও আবৃত্তি প্রশিক্ষক শাকিল আহমেদ সনেট।
বক্তারা বলেন কবিগুরু আমাদের দেশের মাটি ও মানুষের হৃদয়ে মিশে আছেন। তিনি আমাদের আত্মার আত্মীয়। তাই নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও চেতনা বাস্তবায়নে আমাদের সকলের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button