sliderস্থানিয়

শেরপুরে ড্রামট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত, আহত ৫

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ড্রামট্রাক চাপায় ১ ইজিবাইক চালক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ ইজিবাইক যাত্রী। নালিতাবাড়ী উপজেলার এ ঘটনাটি ঘটে।

নিহত ইজিবাইক চালক তজুমুদ্দীন তারা (৪০) উপজেলার গেরামারা গ্রামের বাসিন্দা। এছাড়া আহত হয়েছে ৫ যাত্রী। গুরুতর আহতাবস্থায় ইজিবাইক যাত্রী আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

জানা গেছে, পাথর ভর্তি ১টি ড্রামট্রাক নালিতাবাড়ী হতে যাওয়ার সময় ঢাকা টু নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী এলাকায় শনিবার রাত ১০ টার দিকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ১ ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইকটি ধুমরে মুচরে যায়। ওই সময় ইজিবাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় ইজিবাইকের ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক আহত আফাজ উদ্দিন নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। তবে ট্রাক নিয়ে ট্রাকচালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করেন নালিতাবাড়ী থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button