
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “মাটি পরিক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে তুলুন” এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা ৩ নং খনগাঁও ইউনিয়ন চাঁদগাও গ্রামে অনুষ্ঠিত হয় মাটি পরিক্ষা ভিত্তিক চুন প্রয়োগ ও সুষম সার প্রয়োগের উপর স্থাপিত
প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবস ও কৃষক সমাবেশ।
সোমবার দুপুরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাঠ দিবস ও কৃষক সমাবেশ শুরু হয়। উক্ত সমাবেশে বক্তব্য দেন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আবদুল হালিম, মৃত্তিকা গবেষণা খামার বাড়ি ঢাকা, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ আবদুল গফুর,মৃত্তিকা গবেষণা আঞ্চলিক কর্মকর্তা ঠাকুরগাঁও, নিরঞ্জন রায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীরগন্জ উপজেলা ঠাকুরগাঁও,সহকারী কৃষি কর্মকত্তা মোঃ বাবলু হক পীরগন্জ ঠাকুরগাঁও। আয়োজক,মোঃ রবিউল ইসলাম (রবি) আয়োজনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) আঞ্চলিক কার্যালয় ঠাকুরগাঁও।



