sliderস্থানিয়

রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন, কটিয়াদির মুক্তিযুদ্ধা আবদুল হাই ৪৫ বছর ধরে নিখোঁজ

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগন্জ জেলার কটিয়াদি উপজেলার মসূয়া ইউনিয়নের মসুয়া গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধা আবদুল হাই ৪৫ বছর ধরে নিখোঁজ রয়েছেন। মুক্তিযোদ্ধার এই নিখোঁজ রহস্য উদঘাটনে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন পাশের গ্রামের শিক্ষাবিদ খাইরুল ইসলাম। ২৭ এপ্রিল বিকাল ৫ টায় কটিয়াদি উপজেলার একটি নিউজ মিডিয়া অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন খায়রুল ইসলাম লিখিতভাবে বলেন, তার ঘনিষ্ঠ আত্মীয় মুক্তিযোদ্ধা আবদুল হাই ১৯৮০ সন থেকে নিখোঁজ রয়েছেন। তার সহধর্মিণীসহ দুই ছেলে থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এ নিয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি করেন নি। বিগত ১৯৯৬ সালের পর মুক্তিযোদ্ধা ভাতার জন্য আবেদন নিবেদন করে আর্থিক সুবিধাভোগী হন মুক্তিযোদ্ধার সহধর্মিণী নাজমা আক্তার। নাজমা আক্তার এলাকায় বলে বেরান, তার স্বামী ১৯৮২ সালে মারা গেছেন। কিন্তু মুক্তিযোদ্ধা আবদুল হাই এর কবর দেখাতে পারছেন না কোথাও। নিখোঁজ ও মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ এমন রহস্যজনক ঘটনায় জনমনে নেতিবাচক মনোভাব বিরাজ করছে এলাকায়।

সংবাদ সম্মেলনে খায়রুল ইসলাম মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নিখোঁজ ও মৃত্যু রহস্য উদঘাটনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button