রাজারহাটে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক রাজারহাট উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনার সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী – যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম পেসিডিয়াম সদস্য জনাব, আবুল কালাম মোঃ আহসানুল হক ডিউক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মাহফুজুর রহমান উজ্জল, উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জনাব, মোঃ আলমগীর হোসেন শাহ জয় সহ-সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এডভোকেট জনাব মোঃ নাজমুল হুদা নাহিদ কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ জনাব মোঃ আবুল মজিদ আপেল সভাপতি ঠাকুরগাঁও জেলা যুবলীগ সহ আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও রাজারহাট উপজেলা পারিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, রাজারহাট উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব কুমোদ সরকার, যুগ্ম আহবায়ক জনাব মো: ছামিউল ইসলাম ও যুগ্ম আহবায়কও রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মো: আশিকুর ইসলাম সাবু মন্ডল প্রমুখ।


