sliderস্থানিয়

মাগুরায় শিশু আাছিয়া ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু

মাগুরা প্রতিনিধি: মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এর মাধ্যমে আলোচিত এ ঘটনার বিচার শুরু হলো। আগামী রোববার থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন প্রধান আসামি হিটু শেখ, নিহত অছিয়ার দুলাভাই সজিব শেখ, সজিবের বড় ভাই রাতুল শেখ, সজিবের মা জাহেদা খাতুন।

অভিযোগ গঠনের সময় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, ঢাকা থেকে আগত রাষ্ট্রপক্ষের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বক্তব্য উপস্থাপন করেন। অভিযোগ গঠনের সময় ওই ৪ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

শুনানি শেষে এহসানুল হক সমাজী সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি ও অন্যান্য নথির ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (২) ধারায় (ধর্ষণের ফলে মৃত্যু) অভিযোগ গঠন করা হয়েছে। অন্যদিকে বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশে (ভয়ভীতি প্রদর্শন) এবং শাশুড়ির বিরুদ্ধে ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্ট) অভিযোগ গঠন করা হয়।

উল্লেখ্য, মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশু কন্যা আছিয়া মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী মাঠ পাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষিত হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থা আরও অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে এবং সর্বশেষ সিএমএইচ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button