আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে ৬ জন নিহত

ইতালিতে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইতালির অ্যাকুমোলি শহরে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনে সেখানকার বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত সেখানে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৩ আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। অ্যাকুমোলি শহরের মেয়র বলছেন, ভূমিকম্পে অনেকেই গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পেয়েছি। তবে সংখ্যাটি আরো বাড়বে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ইতালিতে আঘাত হানা এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির নোর্চা এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমটার গভীরে।
ইতালি অন্য একটি শহর আমেত্রিকার আমব্রেইনও ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানকার মেয়র সারজিও পেরোজি জানান, ভূমিকম্পে বেশ কিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাতের বেলা ভূমিকম্পটি আঘাত হানায় ক্ষয়ক্ষতির বিষয়টি সঠিকভাবে জানা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button