শিরোনামশীর্ষ সংবাদ

রাষ্ট্রপতির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। রাষ্ট্রপতি তাঁর দুই ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাদুঘর প্রাঙ্গণে পৌঁছলে জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান তাঁকে স্বাগত জানান।
তিনি জাদুঘরের ভেতর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। রাষ্ট্রপতি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় বঙ্গবন্ধু জাদুঘরের সভাপতি হাশেম খান এবং বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য-সচিব শেখ হাফিজুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
আবদুল হামিদ জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button