Uncategorized
শিবালয় ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবসে শিবালয় উপজেলা ছাত্রলীগ প্রথম বারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। ১৫আগষ্ট জেলা পরিষদের আরিচাস্থ ডাকবাংলোয় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়। সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সহায়তায় এ কর্মসূচি থেকে ৬০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। যা মানবতার সেবায় প্রদান করা হবে বলে ছাত্রলীগ নেতৃবৃন্ধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার সুমন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, আ’লীগ সভাপতি-মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, সম্পাদক এমএ কুদ্দুস (বিএ), জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনি, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি এমাজ আহম্মেদ চয়ন উপস্থিত ছিলেন।




