Uncategorized

তাদের দিয়ে বৃহত্তর ঐক্য হবে না : অলি

বিএনপি যে দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য করতে চাইছে, তাদের দিয়ে বৃহত্তর ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীর বিক্রম। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় চলমান সংকট কাটিয়ে দেশে স্থিতিশীলতা আনার লক্ষ্যে মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানান এই এলডিপি নেতা।
বিএনপির চেয়ারপারসনের নেওয়া ঐক্য প্রক্রিয়াকে এলডিপি কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, যারা ২০ দলের বাইরে আছে, তাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে একাধিকবার বৈঠক হয়েছে। বিভিন্ন অজুহাতে তারা ২০ দলের সঙ্গে ঐক্যবদ্ধ হতে অনীহা প্রকাশ করেছে এবং তারা কয়েকটা দল নিয়ে ড. কামাল হোসেন সাহেবের সঙ্গে একটা জোটও করেছিল।
২০-দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ‘যারা নানা অজুহাতে জোটে আসতে অনীহা প্রকাশ করেছে, তারা যে বৃহত্তর ঐক্য করবে, এটা আমি বিশ্বাস করি না। এদের অনেকে ধান্দাবাজ, অনেকে দুর্নীতিবাজ। তারা বিভিন্ন কলাকৌশল নিয়ে এগোচ্ছে।’
অলি আহমদ বলেন, প্রাণহীন দেহ ও গণতন্ত্রহীন সমাজের মধ্যে কোনো পার্থক্য নেই। চলমান সংকটের সমাধানের জন্য প্রয়োজন সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button