বিবিধশিরোনাম

ওবামার মেয়ে প্রকাশ্যে গাঁজা টানেন!

ওবামা-কন্যা মালিয়ার ধূমপানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই ভিডিওয় সিগারেটের মতো কিছু খেতে দেখা যায় মালিয়াকে৷ অনেকেই বলছেন, সিগারেটের বদলে ওটা গাঁজাও হতে পারে৷ তবে, মালিয়ার সমর্থনেও কম ট্যুইট হয়নি৷ ট্রেন্ডিং হয়ে গেছে “Let Malia Live”৷
জানা গিয়েছে, ভিডিওটি গত মাসের। সেই সময় সদ্য হাইস্কুল উত্তীর্ণ হয়েছেন মালিয়া৷ হার্ভার্ডে যাওয়ার আগে কিছুটা সময় ছিল৷ এই ছবিটি সেই সময়কারই৷ তার উপর ওটা ছিল ‘লোলাপালুজা’— বা বার্ষিক সঙ্গীত উৎসব। আর এই উৎসবে সকলেই যে উচ্ছ্বল হয়ে পড়ে, তা কারও অজানা ন৷
মালিয়ার সমর্থকদের বক্তব্য, মালিয়াকে তার মতো করেই বাঁচতে দেয়া উচিত৷ মালিয়া যদি মার্কিন প্রেসিডেন্টের কন্যা না হয়ে আর পাঁচজনের মতো সাধারণ কোনো মার্কিন নাগরিকের মেয়ে হতেন, তাহলে এসব নিয়ে কেউ মাথা ঘামাতেন না৷
উল্লেখ্য, এই তথ্য অনেকেরই জানা যে, মার্কিন প্রেসিডেন্ট তথা মালিয়ার বাবা বারাক ওবামাও কমবয়সে গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button