জাতীয়শিরোনাম

শনির আখড়া থেকে কাঁচপুর পর্যন্ত আট লেন মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী-ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ আগস্ট শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম আট লেন মহাসড়ক উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়কটি পরিদর্শনে এসে একথা জানান।
তিনি বলেন, ১৩২ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘের নির্মিত এ সড়কটি দেশের প্রথম ৮ লেন বিশিষ্ট সড়ক। সড়কটি নির্মাণ করতে প্রায় সাড়ে চার বছর লেগেছে।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে যত বড় মহাসড়ক নির্মাণ করা হোক না কেনো সড়কগুলো দখল মুক্ত না হলে জনসাধারণ এর সুফল পাবে না।
মন্ত্রী জানান, পর্যায়ক্রমে আরো কয়েকটি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button