Uncategorized
বার্মিংহ্যামে ইংল্যান্ড ১৭ রানে এগিয়ে

বার্মিংহ্যামে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ঠিক ৪০০ রানে ইনিংস শেষ হয়েছে পাকিস্তানের। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে চা বিরতির আগে পাকিস্তান অল আউট হয়ে যায়।
পাকিস্তান শুক্রবার শুরু করেছিল ৩ উইকেটে ২৫৭ রান নিয়ে। আশা করা হচ্ছিল, তারা আরো বড় লিড নেবে। কিন্তু তা হয়নি।
পাকিস্তানের পক্ষে আগের দিনে আজহার আলীর ১৩৯ রানই ছিল সর্বোচ্চ। আজ অধিনায়ক মিসবাহ উল হক ৫৬ রান করেন। এছাড়া সরফরাজ আহমদ ৪৬ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ব্রড ও ওকস।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারি্যে ইংল্যান্ডের সংগ্রহ ১২০ রান। কুক ৬৪ ও হলস ৫০ রান করে ক্রিজে র্য়েছে। দিন শেষে ইংল্যান্ড ১৭ রানের লিড পা্য়।
৪ টেস্ট সিরিজে এখন ১-১ সমতায় চলছে।
সংক্ষপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৯৭ ও ১২০/০
পাকিস্তান প্রথম ইনিংস : ৪০০।




