Uncategorized

বিএনপিকে নির্মূল করতেই রিজভীর বিরুদ্ধে পরোয়ানা-মির্জা ফখরুল

বিএনপিকে নির্মূল করার অংশ হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যে মামলাটি রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অথচ ওই মামলায় এফআইআরে তার নাম ছিল না। পরে চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে। উদ্দেশ্য রাজনৈতিকভাবে হয়রানি করা। রিজভী বেশ কয়েকটি মামলায় জামিনে আছেন। এই মামলাও হাজির হওয়ার জন্য তিনি আবেদন করেছেন। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা সবাই কোর্টে যাচ্ছে হাজিরা দিচ্ছে।
তিনি বলেন, রিজভী আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন, তাকে এখন কিভাবে অন্তরীণ করা যায় সেটাই এই সরকারের কৌশল। ভিন্ন মোড়কে একদলীয় শাসন বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য। আমরা এখন কতৃত্বপরায়ণ সরকারের অধীনে আছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
রিজভীর অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই মুহুর্তে গ্রেফতার এড়িয়ে চলছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন এই জন্য অগণতান্ত্রিক ও অরাজনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button