Uncategorized

তিরুঅনন্তপুরম-দুবাই বিমানে আগুন

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ২৭৫ জন বিমান-যাত্রী। দুবাইতে জরুরি অবতরণ করে ওই বোয়িং ৭৭৭ বিমানটি। ঘটনার কথা স্বীকার করেছে এমিরেটস। সব যাত্রীরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে তারা।
স্থানীয় সময় ১২ টা ৪৫ মিনিট নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি। ওই বিমান তিরুঅনন্তপুরম থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। অবতরণের সময় আগুন লেগে যায় বিমানটিতে। রানওয়েতে নামার সময় বিমান থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দমকল। বিমান চালক জানিয়েছে, ‘প্রথমে ধোঁয়া বেরতে শুরু করে। পরে ডানদিকের গিয়ার অকেজো হয়ে যায়। এরপর ডানদিকের ইঞ্জিনটিও বন্ধ হয়ে আসে। রানওয়েতে থামার আগে পর্যন্ত খানিকটা স্কিড করে যায় বিমান।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রানওয়ের দিকে দ্রুত নেমে আসছিল বিমানটি। তারপর সেটা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button