উপমহাদেশশিরোনাম

মহারাষ্ট্রে সেতু ভেঙে যাত্রীবাহী বাস নদীতে: নিখোঁজ ২০

প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় ব্রিটিশ আমলে নির্মিত একটি সেতু ভেঙে সাবিত্রী নদীতে পড়েছে।
মঙ্গলবার গভীর রাতে মুম্বাই-গোয়া মহাসড়কের সেতুটি নদীতে ভেঙে পড়লে দুটি যাত্রীবাহী বাস এবং দুটি চার চাকার গাড়িসহ কমপক্ষে ২০ জন নিখোঁজ হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত দুই জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ গাড়ি এবং যাত্রীদের খোঁজে চেতক হেলিকপ্টার তল্লাশি শুরু করেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যারা ঘটনাস্থলে পৌঁছেছে। যদিও প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ চালাতে সমস্যায় পড়েছে উদ্ধারকারীরা। নিখোঁজ হওয়া যানবাহনের সন্ধান পেতে একটি টোল ফ্রি ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিস বিষয়টির ওপর নজর রেখেছেন এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ (বুধবার) এক টুইটার বার্তায় বলেন, ‘মহাবালেশ্বর এলাকায় ভারী বর্ষণে নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় পুরোনো একটি সেতু ভেঙে পড়েছে।’
রায়গড়ের জেলা কালেক্টর শীতল হুগলে আজ বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে সেতু ভেঙে পড়ায় দুটি বাস এবং কয়েকটি অন্য যানবাহন ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।’
তিনি বলেন, বাসে ২২ জন আরোহী ছিল যাদের সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য পুনে থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে গেছে।
অন্যদিকে, জেলা কালেক্টর উদ্ধার কাজ চালানোর জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার নামানোর দাবি করেছেন। সুত্র: পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button