আরিচা পিসি পোল কারখানায় বিক্ষোভ-সমাবেশ

সংবাদদাতা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী ও রংপুর অঞ্চল কোম্পানীর অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার আরিচা পিসি পোল কারখানায় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ও কর্মকর্তা-কর্মচারি ঐক্যপরিষদ বিক্ষোভ মিছিল বের ও সমাবেশ করে।
জানা গেছে, আরিচা পিসি পোল কারখানা অভ্যন্তরে বিক্ষোভ মিছিল শেষে আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, রায়হান আলী, আব্দুর রাজ্জাক, রাকিবুল ইসলাম, রাশেদুজ্জামান, নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে রাজশাহী ও রংপুর অঞ্চলকে তথাকথিত কোম্পানির অন্তর্ভুক্ত করার নীলনকশা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। এ চক্রান্ত বাস্তবায়ন হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উক্ত দু’অঞ্চলের প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবে।




