যতদিন পুনর্বাসন না হবে, ততদিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যহত থাকবে-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলেছেন, বন্যা দূর্গত লোকজনদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে। যত দিন পর্যন্ত বন্যা কবলিত এলাকার লোকজনদের পুনর্বাসন না করা হবে ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারদের ত্রাণ সামগ্রী দেয়া হবে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গঁনে বন্যা দূর্গত লোকজনদের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, মানিকগঞ্জ-১ আসনের এম.পি এ.এম নাঈমুর রহমান দূর্জয়, কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাকিব হাসান সুইম, আল আমিন হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিন, সহকারী কমিশনার(ভূমি) সুমনা আল মজীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ হান্নান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ খালেক বিএসসি, আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ আলীম মিন্টু, ঘিওর ডি.এন হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান শিকদার, যুবলীগ সভাপতি আবু সাইদ আবু, ঘিওর ইউ.পি চেয়াম্যান অহিদুল ইসলাম (টুটুল) প্রমুখ।
প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে প্রচুর খাদ্য সামগ্রী মজুদ আছে। তাই একটি মনিটরিং টিম সারা দেশে সঠিক মনিটরিং করে বন্যা দূর্গত এলাকার লোকজনদের মাঝে নগদ অর্থ সহ চাল, ডাল, তেল এবং শুকনা খাবার পৌঁছে দেয়া হবে। তিনি আরও বলেন, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধিনে ঘিওরে ৩টি ইউনিয়নের জন্য ৩শ ৭৫ মে. টন চাল এবং ৩২ লক্ষ্য টাকা বরাদ্দ আছে। পর্যায়ক্রমে বন্যা দূর্গত লোকজনদের মাঝে পৌঁছে দেয়া হবে। উল্লেখ্য, ঘিওরে বন্যা কবলিত ১ হাজার লোকের মাঝে ১০ কেজি চাল, নগদ ১শত টাকা করে দেয়া হয়।




