আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফরাসি ফেরিতে রহস্যময় বিস্ফোরণ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দর মার্শাইয়ে নোঙ্গর করা একটি ফেরিতে রোববার একটি বিস্ফোরণ অনুভূত হওয়ার পর এর সকল যাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে।
এটি যুদ্ধকালীন কোনো পুরনো বোমার বিস্ফোরণ কিনা কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
গত সপ্তাহে ফ্রান্সের একটি গির্জায় এক যাজককে হত্যা ও নিসে বাস্তিল দিবসে ট্রাকে পিষ্ট করে ৮৪ জনকে হত্যার পর দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্মকর্তারা বলেন, ফেরির সকল যাত্রীকে ইতোমধ্যেই সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরণে জাহাজ বা পোতাশ্রয়ের কোনো ক্ষতি হয়নি।
মার্সাই বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ফেরিটি পোর্তো ভেচিও থেকে এই বন্দরে ভেড়ার পর জাহাজ কোম্পানি কোর্সিকা লিনেয়ার ফেরি জ্যাঁ নিকোলি থেকে সকল যাত্রীকে সরিয়ে ফেলা সম্পন্ন হয়েছে। পানির নিচে এক বিস্ফোরণে ফেরিটি কেঁপে উঠার পর যাত্রীদের সরিয়ে নেয়া হয়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘জাহাজের নাবিক তাৎক্ষণিকভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন বং পরবর্তী যাত্রার জন্য যাত্রীদের ফেরিতে উঠানো স্থগিত করেন। ফেরিটির পরবর্তী গন্তব্যস্থল ছিল সারদিনিয়ার পোত্রো তোরেস।’
মার্সাইয়ের ডেপুটি প্রেসিকিউটর জাঁ জ্যাক ফ্যাগনি বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই বিস্ফোরণে জানমালের কোনো ক্ষতি হয়নি।’
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় ফেরিটিতে শুধু ক্রু সদস্যরা ছিলেন। যাত্রীদের তাৎক্ষণিকভাবেই ফেরি থেকে নামিয়ে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button