slider

কটিয়াদীতে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ আলীগ নেতা গ্রেপ্তার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে গত শুক্র ও শনিবার দুই দিনে বিভিন্ন মামলায় যৌথবাহিনী অভিযানে আওয়ামী লীগের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার কৃতজ্ঞরা হলেন কটিয়াদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাহরিয়ার আহাম্মদ পাভেল,উপজেলা তাঁতী লীগের জাহাঙ্গীর আলম, ঠিকাদার মাজারুল হক মিন্টু, সুমন আহমেদ, যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ,আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, স্থানীয় সেনাবাহিনীদের সহযোগিতায়, সেনা ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে কিশোরগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ মাননীয় আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button