Uncategorized

তিন বিজ্ঞাপনে তানজিন তিশা

গেল ঈদে দু’টি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করে বেশ আলোচনায় ছিলেন এই প্রজন্মের তন্বী তরুণী মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। ঈদের পরপরই তিনি একসাথে নতুন তিনটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। এরই মধ্যে বিজ্ঞাপনগুলোর কাজ শেষে ঢাকায় ফিরেছেন তিনি। বিজ্ঞাপন তিনটি হচ্ছে- ‘তিব্বত গ্লিসারিন’, ‘নিম ফেসওয়াশ’ ও ‘প্রমি চাটনি’।
তিনটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সনক মিত্র। তানজিন তিশা বলেন, ‘সব সময়ই আমি ভালো ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি। সেই ধারাবাহিকতায় নতুন তিনটি ভালো বিজ্ঞাপনে কাজ করেছি। সনক দা নির্মাতা হিসেবে খুব ভালো। তিনি অনেক যত্নের সাথে আন্তরিকতা নিয়ে কাজ তিনটি শেষ করেছেন। তিনটি বিজ্ঞাপনই বেশ ভালো হয়েছে। আমার বিশ্বাস, প্রচারে এলে বিজ্ঞাপন তিনটি দর্শকের খুব ভালো লাগবে।’
এ দিকে গত ঈদে দু’টি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়েছে তানজিন তিশা অভিনীত দু’টি ঈদ ধারাবাহিক। এস এ হক অলিকের নির্দেশনায় তিশাকে দেখা গেছে ভালোবাসা ভালোবাসি এবং রুনির নির্দেশনায় দেখা গেছে ঘাড়তেড়া মজনু নাটকে। দু’টি নাটকেই তাকে চ্যালেঞ্জিং দু’টি চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তানজিন তিশা চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিশা বলেন,‘ মানসিকভাবে আমি চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত। শিগগিরই একটি বড় প্রযোজনা সংস্থার সাথে কাজ শুরু করব। সময় হলেই সবাই জানবেন। তবে তার মানে কিন্তু এই নয় যে, আমি নিজেকে নাটকে অভিনয় থেকে দূরে সরিয়ে রাখব। ছোটপর্দার কারণেই কিন্তু আমি আজকের তানজিন তিশা। তাই এই মাধ্যমকে অবহেলা করার কোনো কারণ নেই বা সুযোগও নেই। আমি সবার দোয়া নিয়ে নিয়মিত কাজ করতে চাই।’
ক্যারিয়ারের শুরুতে তানজিন তিশা মডেল হিসেবে বেশ আলোচনায় আসেন। এরপর তিনি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরেন। শাহীন পরিচালিত ধারাবাহিক ময়না টিয়া নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন তিনি। একজন অভিনেত্রী হিসেবে তানজিন তিশা নিজেকে এখন বেশ সমৃদ্ধ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button