Uncategorized

আমির খানকে উপযুক্ত ‘শিক্ষা’ দেয়ার হুমকি!

‘দেশবিরোধী’‌ মন্তব্য করলে উপযুক্ত শিক্ষা পেতেই হবে। নাম না করে বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। সিয়াচেন নিয়ে লেখা সাংবাদিক তথা লেখক নীতীন গোখলের একটি বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে শনিবার পুনে গিয়েছিলেন পারিকর।
সেখানেই আমিরের বিরোধী ‘‌দেশবিরোধী’‌ মন্তব্য করার অভিযোগ তোলেন তিনি। বলেন,‘একজন অভিনেতা বলেছেন তার স্ত্রী নাকি ভারত ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন!‌ এ ধরণের মন্তব্য অহংকারের পরিচয়। আমি যদি গরিব হই এবং আমার বাড়িটি যদি খুব ছোটও হয়, তাহলেও আমি সেই বাড়িটিকে ভালোবাসব। স্বপ্ন দেখব একদিন সেটিকে বাংলোর রূপ দিতে।’‌
গত বছর নভেম্বর মাসে দেশজুড়ে অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আমির খান স্ত্রী কিরণ রাওয়ের কথা উল্লেখ করেন। বলেন, দিন দিন অসহিষ্ণুতা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভয় পাচ্ছেন কিরণ। দেশ ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবছেন। পারিকরের দাবি, আমিরের এ হেন মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে সামিল হয় বহু মানুষ। যে অনলাইন বিপণি সংস্থার হয়ে বিজ্ঞাপন করতেন তিনি, অনেকেই তাদের জিনিস ফিরিয়ে দেয়। ফলে বাধ্য হয়ে আমিরের সঙ্গে চুক্তি বাতিল করে ওই সংস্থা।
এই প্রসঙ্গে জে এন ইউ বিশ্ববিদ্যালয়কেও টেনে আনেন পারিকর। বলেন, দেশপ্রেমের পাঠ বাড়িতেই মেলে। তা সত্ত্বেও দেশ বিরোধী মন্তব্য করার সাহস আসে কোত্থেকে? বাবা–মা–কে অভক্তি করলে ছেলেমেয়েরা কাউকে ছেড়ে কথা বলে না। তেমনই দেশের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে উপযুক্ত শিক্ষা দেয়া দেশবাসীরই কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button