slider

আরিচায় পদ্মায় ধরা পড়ল ৩৯ কেজির বাঘাইর, ৪৫ হাজারে বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ের আরিচায় ৩৯ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলের জালে ধরা পড়েছে।
পরে মাছটি ১১৭০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
শুক্রবার ভোরের দিকে উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা এলাকার সুজনের জালে মাছটি ধরা পরে বলে জানা গেছে । সকালে বিক্রয়ের জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন তিনি।

জেলে সুজন জানান, শুক্রবার ভোর রাতে পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি সকালে আরিচা আড়তে নিয়ে আসি। পরে রাজ্জাকের আড়তে ১১৭০ টাকা দরে বিক্রি করি।

আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, শুক্রবার সকালে তেওতা এলাকার সুজন নামের জেলে পদ্মায় বড় একটি বাঘাইর মাছ ধরে আড়তে নিয়ে আসে। আমার পাশের খোলা (আড়তের বসার জায়গা) রাজ্জাকের খোলায় মাছটি ১১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে। পরে আরো বেশি দামে বিক্রি করেছে বলে শুনেছি।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, শুক্রবার, বন্ধের দিন, অফিসের কেউ আমাকে জানায়নি। বড় মাছ বিক্রির বিষয়ে আমি অবগত নই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button