জাতীয়শিরোনাম

বিএফইউজে উপ-নির্বাচনে মনজুরুল আহসান বুলবুল সভাপতি নির্বাচিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উপ-নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের মনজুরুল আহসান বুলবুল ১০৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরী পেয়েছেন ৯৬২ ভোট এবং সাবেক মহাসচিব ও ডেইলী স্টারের আব্দুল জলিল ভূঁইয়া পেয়েছেন ২৮৫ ভোট।
বিএফইউজের উপনির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের আজ রাত দশটায় ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট প্রদান করেন।
ঢাকায় মোট ২৯৮৬ ভোটের মধ্যে ১৭৮২ ভোট পড়ে। এর মধ্যে ১৭৬টি ভোট বাতিল হয়। মনজুরুল আহসান বুলবুল ১০৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী মনজুরুল আহসান বুলবুল সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ইউনিয়ন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৪ জানুয়ারী বিএফইউজে’র সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button