slider
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় মাসিক সভায় প্রেসক্লাবের সহ সভাপতি জাবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, কার্যনির্বাহী সদস্য নূরুন নবী, রাসিকুল ইসলাম, শাহান সা, আল মাহমুদ, আলমগীর মন্ডল প্রমুখ।



