Uncategorized

জঙ্গি হামলার পরও পর্যটক কমেনি-মেনন

বিভিন্ন সময়ে জঙ্গি ও সন্ত্রাসী হামলার পরও দেশে পর্যটক কমেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন ২০১৬’-এর তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, জঙ্গি ও সন্ত্রাসী হামলায় তাভেল্লা সিজার ও হোসি কোনিও হত্যার পর আমরা ভেবেছিলাম দেশে পর্যটকের সংখ্যা কমবে। কিন্তু কমেনি। এছাড়া ২০১৪ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আগের বছরের তুলনায় ১০ হাজার পর্যটক বেশি এসেছিল।
তিনি বলেন, বিভিন্ন জেলায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হোটেল-মোটেলের নিরাপত্তাও বাড়ানোর জন্য বলেছি।
পর্যটনমন্ত্রী বলেন, যেসব জেলায় বিমানবন্দর আছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই জোরালো তবে আরো জোরদার করার কথা বলেছি। আমরা বিশ্বের কাছে প্রমাণ করতে পারছি জঙ্গিবাদ বা সন্ত্রাস শুধু বাংলাদেশের সমস্যা নয় এটা বিশ্বব্যাপী সমস্যা। তবে এটা মোকাবিলা করতে সক্ষম বাংলাদেশ। ফলে, এখন আমাদের বিশ্বাস করে বিশ্ববাসী।
তাছাড়া বিদেশিদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ট্যুরিস্ট পুলিশও কাজ করছে বলে জানান রাশেদ খান মেনন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button