সিলেটে জমিয়তের সংহতি সমাবেশ অনুষ্ঠিত

আবু তালহা তোফায়েল,সিলেট: সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্র-জনতা হত্যাকারীদের সুষ্ঠ বিচার ও সরকারের পদত্যাগের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর আয়োজিত দোয়া ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ আগস্ট) বিকাল ৪টায় সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারে মহানগর জমিয়তের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আখতারুজ্জামানের পরিচালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর এর সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক এবাদুর রহমান কাসেমী, মহানগর জমিয়তের মাওলানা সিরাজুল ইসলাম।
সমাবেশে তারা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে সরকারের যথেষ্ট ব্যার্থতা প্রকাশ পেয়েছে, অবশ্যই জনগণের সেন্টিমেন্ট ছাড়া বিনা ভোটের সরকার হলে দেশ চালাতে ব্যার্থ হবেই।
তারা বলেন, গণতান্ত্রিক দেশে একটি যৌক্তিক দাবী নিয়ে দেশের মেধাবী শিক্ষার্থীরা মাঠে নামলে শুরুতেই এর সমাধান করে নেওয়াই ভালো ছিলো, সরকার প্রধান এর তোয়াক্কা না করে একগেয়েমি করে যে ভুল করেছে, ফলে আজ দুই’শ এর অধিক প্রাণহানি, হাজার হাজার শিক্ষার্থী-জনতা সারাজীবনের জন্য পঙ্গুত্ব বহন করছে, এতো এতো জাতীয় সম্পদ বিনষ্ট হয়েছে, এর সবকিছুর দায় সরকারকেই নিতে হবে। এই ব্যার্থতার দায় নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সরকার পদত্যাগ করার দাবী জানাচ্ছি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শামসুদ্দিন বানিগ্রামী, শায়খ আব্দুল হাই, মাহফুজ আহমদ, জামাল উদ্দিন হক্কানী, সৈয়দ সালিম কাসেমী, লুৎফুর রহমান, হাসান বিন ফাহিম, ছাত্রনেতা জাকির হোসাইন, এমাদ উদ্দিন সালিম, নুরুল ইসলাম ও জিয়াউর রহমান প্রমুখ।




