slider
বঙ্গবন্ধু কাপ ফুটবলে দোঘর চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বঙ্গবন্ধু টিভি কাপ ফুটবলে দাউদকান্দি দোঘর একাদশ আমিরাবাদ একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বরকোটা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবীণ সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন ভুইঁয়া। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ২০২৩-২০২৪ উপলক্ষে খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোঃ তাজুল ইসলাম ও খেলার উদ্বোধক ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার ও বিশেষ অতিথি ছিলেন জেলার সাবেক স্কাউট লিডার আবদুল আউয়াল ভুইয়া। প্রচুর দর্শক টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন।




