slider

সখীপুরে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ কর্তৃক ১২ জুলাই (শুক্রবার) মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ০৫ নং ওয়ার্ড সখীপুর পৌরসভাস্থ কাঁচা বাজার সংলগ্ন আসামীর বসতবাড়ী হইতে ১.৮ গ্রাম হেরোইন যাহার,মূল্য-১৮,০০০/-(আঠার হাজার) টাকা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রাজু আহাম্মেদ ওরফে আলী(৩০)।
সে সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাঁচা বাজার এলাকার বাসিন্দা -মৃত রমজান আলীর ছেলে।

এবিষয়ে সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমান বলেন,পুলিশের বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে ১.৮গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে,সখীপুর থেকে মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button