আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জার্মানিতে আবার বিস্ফোরণ

জার্মানিতে আবার বিস্ফোরণ ঘটেছে। এতে ‘সন্দেহভাজন ঘাতক’ নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১০টায় নুরেমবার্গের কাছে অ্যানব্যাচ নগরীতে এই বিস্ফোরণ ঘটে। এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটা তৃতীয় হামলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, এক লোক বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছে। তার উদ্দেশ্য পরিষ্কার নয়। তবে কাছাকাছি এলাকায় ওপেন-এয়ার মিউজিক ফেস্টিভ্যাল চলছিল। বিস্ফোরণের পর সেখান থেকে প্রায় দুই হাজার লোককে সরিয়ে নেয়া হয়।
গত শুক্রবার মিউনিখে গুলিবর্ষণে অন্তত ৯জন নিহত হয়। এছাড়া এক সপ্তাহ আগে ট্রেনে কুঠার হামলায় বেশ কয়েকজন আহত হয়।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button