slider

ঝালকাঠি শহরে ৭২ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন, বিদ্যুৎ অফিস ঘেরাও

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ৭২ ঘণ্টায়ও চালু না হওয়ায় ক্ষোভে বিদ্যুত অফিস ঘেরাও করে ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ জনতা। বুধবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন তারা। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ঝালকাঠি ‘ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীর কাছে জেলা প্রশাসক বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার বিষয়ে খোঁজ খবর নিলে সকাল ১০টায় বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো লক্ষন না থাকায় স্থানীয় লোকজন জড়ো হয়। এর মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করে অফিসের গøাস ভাঙচুর করে। কয়েকজন প্রধান ফটকও ধাক্কাধাক্কি করে।

স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার বলেন, ৭২ ঘণ্টা আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝড় বন্যা কমলেও দ্রæত বিদ্যুৎসংযোগ দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। দায়সারাভাবে ঢিমেতালে লোক দেখানো কাজ করছে তারা। জেলা প্রশাসকের সঙ্গেও দ্বিমুখী কথা বলেছে। আশপাশের সব স্টেশনে বিদ্যুৎ থাকলেও শুধু ঝালকাঠি শহরে বিদ্যুৎ নেই। নির্বাহী প্রকৌশলী প্রতারক এবং কাজের অযোগ্য।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। সমস্যা মিটে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button