বিবিধশিরোনাম

বেলুনে চড়ে বিশ্ব পরিক্রমায় নতুন রেকর্ড

রুশ অভিযাত্রী, ফেডার কোনিউকভ, হট এয়ার বেলুনে চড়ে বিশ্ব ভ্রমণের নতুন একটি রেকর্ড গড়েছেন।
একা গরম হাওয়া ভরা বেলুনে বিশ্ব পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ায় তিনি নিরাপদে, অবতরণ করেছেন।
তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে এগারো দিন ছয় ঘন্টায় তিনি তার বিশ্ব ভ্রমণ শেষ করেছেন।
ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন যদি এই তথ্য নিশ্চিত হিসাবে রেকর্ড করে তাহলে মিঃ কোনিউকভ ২০০২ সালে আমেরিকান অভিযাত্রী স্টিভ ফসেটের গড়া রেকর্ড টপকে যাবেন।

হাড়কাঁপানো ঠাণ্ডা আর চরম ক্লান্তির সঙ্গে লড়াই করতে হয়েছে ফেডার কোনিউকভকে।
হাড়কাঁপানো ঠাণ্ডা আর চরম ক্লান্তির সঙ্গে লড়াই করতে হয়েছে ফেডার কোনিউকভকে।

মিঃ কোনিউকভ ৫৬ মিটার উঁচু একটি বেলুন থেকে ঝোলানো কার্বন তন্তু দিয়ে তৈরি বাক্সে চড়ে বিশ্ব পরিক্রমা করেছেন।
গোটা যাত্রাপথে হাড়কাঁপানো ঠাণ্ডা এবং ক্লান্তির সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে।
তার ছেলে অস্কার বলেছেন তার বাবা প্রথম চেষ্টাতেই তার এই অভিযান সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।
অস্কার কোনিউকভ আরো বলেন যে তার বাবা স্টিভ ফসেটের অভিযানের চেয়ে এক হাজার কিলোমিটার বেশি এলাকা পাড়ি দিয়েছেন। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button