মির্জাপুরে এক ব্যক্তির মৃত্যু; পরিবারের দাবি হত্যা

মোঃ আবুসালেহ (সজীব), মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে হাসান আলী নামে এক ব্যক্তির মৃত্যু; পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) আনুমানিক রাত ১২:০০ ঘটিকার সময় মির্জাপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানী এলাকায় ব্রিজের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল উত্তর পাড়া গ্রামের পিতাঃ মৃত হাতেম আলী দেওয়ান (অবসর প্রাপ্ত পুলিশ সদস্য) এর ছেলে হাসান আলী (৪০)।
পারিবারিক সূত্রে জানা যায় যে, তাকে পূর্বপরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে। তার ভাই পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করেন। এর পূর্বে আরেকটি বিয়ে করছিল তিনি। পরে নিহত হাসান আলী আরেকটি ছেলেসহ সুমি নামের এক মহিলাকে বিয়ে করেন। তারা দুই বছর যাবৎ ঘর সংসার করে আসছিল। মির্জাপুর বাজারে বাসা ভাড়া থাকতেন বলে জানা গেছে।
স্ত্রী সুমি বেগম বলেন, তিনি বাসা থেকে লুঙ্গি শার্ট পড়া অবস্থায় বের হন। এরপর সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তার স্বামীকে ফোন দিলে ফোন বন্ধ পান। এর আগে দুইজনের মধ্যে রাগারাগি হয়। পরে তিনি জানতে পারেন তার স্বামী মারা গেছেন।
এব্যাপারে মির্জাপুর থানার এস আই অটল কুমার দাস বলেন, আমরা নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাংগাইল পাঠানো হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।




