ব্রাডম্যানের পাশে অ্যালিস্টার কুক

ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনে শুক্রবার দারুণ এক সেঞ্চুরির মাধ্যমে ক্রিকেট গেট স্যার ডন ব্রাডম্যানের পাশে বসলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। এটি কুকের টেস্ট ক্যারিয়ারের ২৯ তম সেঞ্চুরি, যার মাধ্যমে তিনি ধরে ফেললেন ডনকে।
টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ভারতীয় লিটল মাস্টার শচিন টেন্ডুলকার(৫১) তার পরেই আছেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিস(৪৫) .তালিকায় কুক ও ব্রাডম্যানের অবস্থান দশ নম্বরে।
অধিনায়ক হিসেবে নিজের ৫০তম টেস্টকে নান্দনিক এক সেঞ্চুরির মাধ্যমে স্মরণীয় করে রাখলেন কুক। তার সেঞ্চুরিতেই দুই সেশনের খেলা শেষে শক্ত অবস্থানে রয়েছে দল। দ্বিতীয় উইকেটে সতীর্থ জো রুট কে নিয়ে কুক গড়ে তোলেন ১৮৫ রানের পার্টনারশীপ। ইনিংসের ৫২ তম ওভারের মোহাম্মদ আমিরের বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক। ১৭২ বলের ইনিংসে চার মেরেছেন ১৫টি। ১৩০টি টেস্ট খেলে ইতিমধ্যেই দশ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন কুক।
চা বিরতির আগ মূহুর্তে ব্যক্তিগত ১০৫ রানে আমিরের বলে বোল্ড হওয়ার আগে কুক স্পর্শ করেন ডন ব্রাডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড।



